October 17, 2026, 5:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

৭ বছর পর ফিরোজায় বৃটিশ রাষ্ট্রদুত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘ প্রায় সাত বছর পর বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারাহ কুক। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। কারণ সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবার থাকে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; চেয়ারপারসনের মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া। কারাদণ্ড হওয়ার পর সাড়ে ছয় বছর একপ্রকার কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর তিনি স্থায়ী মুক্তি পেলে বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net