October 16, 2026, 7:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ছাত্র-জনতার ওপর গুলি, হত্যা, আহত-নিহতের তথ্য চেয়ে সারাদেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থানসহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এ চিঠি দেওয়া হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়টি জানিয়েছেন তদন্ত সংস্থার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের হাতে যারা নিহত হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করতে আমরা চিঠি ইস্যু করব।
আজকে দুপুরে চিফ প্রসিকিউটরের সংবাদ সম্মেলনের পর থেকেই আমরা চিঠি দেওয়া শুরু করব।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ চারজন প্রসিকিউর নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন রোববার (৮ আগস্ট) থেকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net