April 22, 2026, 11:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

ডক্টর সরওয়ার মুর্শেদ এর ব্যক্তিগত উদ্যোগে ইবি ক্যাম্পাসে বৃক্ষ রোপণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে।
বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর সরওয়ার মুর্শেদ এর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে ক্যাম্পাসে ১০০ টি পলাশ ফুল এবং ১০০টি শিমুল ফুলের চারা রোপণ করা হয়।‌
এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি ডক্টর মো: রবিউল হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি ডক্টর মিয়া মোঃ রশিদুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মনজুর রহমান, ডক্টর মো: সাইফুজ্জামান, ডক্টর তপন কুমার রায়, ডক্টর শেখ রেজাউল করিম এবং কুষ্টিয়া জেলার বন বিভাগের কর্মকর্তাগণ।
বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তার সম্পর্কে ড. সরওয়ার মুর্শেদ বলেন, প্রকৃতিই আমাদের বাঁচিয়ে রাখে। আর এ প্রকৃতির প্রধানতম উপদান হলো বৃক্ষ। বৃক্ষ বেঁচে থাকলেই মানুষ বেঁচে থাকবে।

তিনি বলেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলি। সেটার থেকেও কোন অংশে ভয়ংকর কম হবে না যদি পৃথিবীতে বৃক্ষ না থাকে। প্রকৃতিই এই ভয়ংকর প্রতিশোধ নিয়ে নেবে। তাই গাছ লাগিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যখন ক্যাম্পাস থেকে লেখাপড়া শেষ করে চলে যাবেন প্রত্যেকেই যেন একটি করে গাছ লাগিয়ে যান।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা সানন্দে অংশ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net