August 25, 2026, 10:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কুষ্টিয়া জেলা বিএনপির জন্য ২ সদস্যর আহ্বায়ক কমিটি, বিলুপ্ত মিরপুর উপজেলা কমিটি/ যা বললেন জাকির সরকার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের ১৩ দিনের মাথায় কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্যের একটি আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। দুই সদস্যের কমিটিতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়েছে।
এদিকে সংঘর্ষের এক দিন পরই মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়।
এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তারও আগে ২০১২ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি গঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর তৃণমূলের নেতা-কর্মীদের নতুন করে সংগঠিত করতে এবং সাংগঠনিক দুর্বলতা দুর করতে বিএনপিকে তৃণমূল পর্যায় পর্যন্ত ঢেলে সাজানো হবে।
এদিকে মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের এক দিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির কমিটি।
বুধবার রাত ৯টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৬ সালে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং মিরপুর উপজেলা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন. সাধারণত তিন মাসের মধ্যেই কমিটি পূর্ণাঙ্গ করার বিধান রয়েছে। তিনি জানান, তারা নির্দ্দিষ্ট সময়ের মধ্যেই সেটি করার চেষ্টা করবেন। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে ত্যাগ ও নিষ্ঠা দেখেই কমিটিতে নতুন মুখ অর্ন্তভুক্ত করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net