June 27, 2026, 8:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে খুলনাগামী মালবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হবার ফলে খুলনার সাধে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে একটার দিকে ডাউন সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে। তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনাগামী ও খুলনা থেকে গোয়ালন্দগামী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা স্টেশন ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।
চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে। এখনো উদ্ধারকাজ চলছে।
এদিকে ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা। এছাড়া বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আটকে পড়া ট্রেনের যাত্রীরা পড়েছেন বেশ ভোগান্তিতে।
উথলী রেলওয়ের স্টেশনমাস্টার মিন্টু রায় বলেন, বগুড়ার সান্তাহার থেকে ৩২টি খালি ট্যাংকার নিয়ে একটি ট্রেন মঙ্গলবার রাতে খুলনা যাচ্ছিল। রাত আনুমানিক তিনটার দিকে আনসারবাড়িয়া স্টেশনের অদূরে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টের কাছে আটটি ট্যাংকার লাইনচ্যুত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net