April 22, 2026, 5:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে অবরোধ, বিক্ষোভ, একপর্যায়ে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চলে।
পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর সদস্যরা। তারপর তারা সেই ভাঙা ব্যারিকেড ফের জুড়েছেন।
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে একটি প্রকাশনায় রাষ্ট্রপতির বরাতে ছাপা তার বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত হবে বলে ঘোষণা দেন।
এরপর আজ বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের গণজমায়েত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net