March 24, 2026, 3:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ওর্য়াড কমিটির সাধারণ সম্পাদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রাজবাড়ী সদর উপজেলার ৩ নং বেড়াডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম তানভীর শেখ (২২)। তিনি সদও উপজেলার বিনোদপুর এলাকার বাবু সিকদারের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও ২০২০ সালে ২৩ ডিসেম্বর থেকে এ দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানিয়েছেন রাজবাড়ী পৌর শাখা ছাত্রলেিগর সভাপতি আরফানুল হক অন্তর।
তানভীর ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, রাত ৯টার দিকে ৩নং বেড়াডাঙ্গা এলাকায় বাড়ীর নিকটেই তানভীরকে আক্রমণ করা হয়। ৪ জন দূর্বৃত্ত তাকে ৫/৬ মিনিট ধরে কোপায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি সব বের হয়ে যায়। মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়দের সহায়তার তার পরিবারের সদস্যরা তানভীরকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করা হয়। রাত ১০টারি দিকে পথে তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম কিনতে গেলে তার উপর হামলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের পরিবারের একজন সদস্য জানান. রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, তানভীরকে হুমকি দেয়া হচ্ছিল। এ কারনে তিনি দীর্ঘদিন কলেজে যাওয়া থেকে বিরত ছিলেন। সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে বান্দরবন পাঠান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব তানভীরের মৃত্যু নিশ্চিত করে জানান বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net