June 21, 2026, 8:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এক কথায় দুর্দান্ত । যদিও বাংলাদেশকে কখনোই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে ভালো দল বলা যাবে না। তারপরও দেখিয়ে দিয়েছে টাইগাররা। অনিশ্চিত একটি গেমকে বাস্তবে রুপ দিয়ে ইতিহাস গড়ে ফেলেছে তারা। দুর্দান্ত খেলা দেখিয়েছে লিটন দাসের দল। ক্যারিবীয়দের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল, যা ক্যারিবীয়দের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।
বাংলাদেশ সময় শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে জাকের আলীর দুর্দান্ত ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ৮০ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ব্রেকথ্রু পায় বাংলাদেশ। দ্বিতীয় বলেই ব্রান্ডন কিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। উল্লেখ্য, সিরিজের সব ম্যাচেই কিংকে শিকার করেছেন তাসকিন।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ওভারের মাঝেই নামে বৃষ্টি। তবে খেলা বন্ধ থাকে মাত্র ২০ মিনিট। খেলা পুনরায় শুরু হলে দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন স্পিনার শেখ মেহেদি হাসান। প্রথম ওভারেই তিনি উইকেট তুলে নেন। জাস্টিন গ্রিভস ছক্কা মারতে গিয়ে লং অনে আফিফ হোসেনের হাতে ধরা পড়তে হয়। এতে ৭ রানের মধ্যেই ২ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।
নিকোলাস পুরাণ ও জনসন চার্লস জুটি গড়ার চেষ্টা করলেও মেহেদির বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কুপোকাত হন পুরাণ। অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন তিনি, করেন ১০ বলে ১৫ রান। এরপর রোস্টন চেইসও ব্যর্থ; হাসান মাহমুদের বলে মেহেদির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন।
অপরপ্রান্তে টিকে থাকা চার্লসের ইনিংস শেষ হয় রান আউটের শিকার হয়ে। ১৮ বলে ২৩ রান করেন তিনি। দলীয় ৫০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
এরপর রোভম্যান পাওয়েল ও গুড়াকেশ মতি ছিলেন আসা-যাওয়ার মিছিলে। কেবল রোমারিও শেফার্ড লড়াই করার চেষ্টা করেন। তার ২৭ বলে ৩৩ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ২১ রানে ৩টি উইকেট নিয়ে বোলিংয়ে সেরা পারফরমার। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান দুটি করে উইকেট পেয়েছেন। এছাড়া তানজিম সাকিব ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল ঝড়ো। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। লিটন দাসের সঙ্গী হয়ে প্রথম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন ইমন। তবে লিটন ১৪ রান করে আউট হলে ভাঙে জুটি। ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি, ২১ বলে ৩৯ রান করে আউট হন।
তিনে নেমে তানজিদ তামিম ৯ রান করেই ফিরে যান। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে দল ব্যাকফুটে চলে যায়। এরপর মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী হাল ধরেন। মিরাজ ২৩ বলে ২৯ রান করে আউট হন।
শেষদিকে জাকের আলী ঝড়ো ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। ৪১ বলে ৭২ রান করে তিনি অপরাজিত থাকেন, মারেন ৩টি চার ও ৬টি ছক্কা। তাকে সঙ্গ দেন তানজিম সাকিব, যিনি ১২ বলে ১৭ রান করেন।
সব মিলিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং এবং জাকেরের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net