July 13, 2026, 5:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

বের হয়ে যাও হামাস’- স্লোগানে গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
হামাসের কারনেই যুদ্ধ, হামাসের কারনেই মৃত্যু, হামাসের কারনেই অবরোধ–এরকম বিশ^াস থেকে ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি অবরোধের ইতি টানার দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ ফিলিস্তিনি। গাজার বেইত লাহিয়া, বেইত হানুন ও জাবালিয়ার সড়কে সড়কে তারা বিক্ষোভ করেন।
মঙ্গলবার ফিলিস্তিনিদের ওই বিক্ষোভ হয় বলে জানায় বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল— আমরা মরতে চাই না, আমাদের শিশুদের রক্ত এত সস্তা নয়, যুদ্ধ বন্ধ করো- ইত্যাদি। বার্তাসংস্থা ওয়াফা এসব তথ্য জানায়।
এক বিক্ষোভকারী বলেন, ‘বাস্তুচ্যুতি অনেক হয়েছে। আমরা বাঁচতে চাই। অবরোধ বেশ কঠোর। খাবার নেই, নিরাপত্তা নেই, পানি নেই, এমনকি অর্থ পর্যন্ত নেই। এই পরিস্থিতি আর সহ্য করা যায় না। আমরা মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। ’
এফপির প্রতিবেদনে বলা হয়, কিছু বিক্ষোভকারী হামাসবিরোধী স্লোগান দিয়েছিলেন। বেইত লাহিয়ায় কিছু বিক্ষোভকারী ‘বের হয়ে যাও হামাস’ ও ‘হামাস সন্ত্রাসী’— বলে স্লোগান দেন।
মাজদি নামে এক বিক্ষোভকারী নিজের পূর্ণ নাম প্রকাশ না করে বার্তাসংস্থাটিকে বলেন, ‘মানুষ ক্লান্ত হয়ে গেছে। ’ তিনি বলেন, ‘যদি গাজায় হামাসের শাসন থেকে মুক্তি পাওয়া-ই সমাধান হয়, তবে হামাস কেন আমাদের সুরক্ষিত করার জন্য শাসন থেকে সরে দাঁড়াবে না?’
গাজায় ইসরায়েলি হামলায় বুধবার সকাল থেকে আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় এই নিয়ে ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৭০৪ জন। এদিকে গাজা সরকারের তথ্য অফিস হালনাগাদ তথ্যে বলছে, নিহত দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০০ জনে। ধ্বংসস্তূপে চাপা পড়া ফিলিস্তিনিদেরও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net