October 15, 2026, 11:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত রাহাত ইসলাম পলাশ (৩০) জেলা শহরের মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি,সাভারে কর্মরত ছিলেন। অন্যজন কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ ফাহিম অনিক (২৩) পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন । তারা সম্পর্কে মামা-ভাগনে।
জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা মজমপুর থেকে চা খেয়ে চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান মোল্লাতেঘরিয়া যাওয়ার পথে জিলা স্কুল পৌছাইলে দ্রুত গতির প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে (৩০) মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্তায় রাত আড়াইটার সময় ফাহিম অনিকও (২৩) মৃত্যুবরণ করেন।
এ ছাড়াও দুর্ঘটনায় তানভীর গণি (২৩) নামে আরেকজন আহত হয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, মোটরসাইকেলটি পার্শ্ববর্তী সড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিলো। এসময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা। এতে দুইজন নিহত হয়েছেন।
আহত তানভিরকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, আহত তানভিরের কাছ থেকে ঘটনার বয়ান গ্রহনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net