March 3, 2026, 1:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল

রাতভর যুদ্ধে শ’য়ের বেশি পাক-ড্রোন নিক্ষেপ, চন্ডীগড়ে সাইরেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত, সংঘর্ষ অব্যাহত। নিয়ন্ত্রণরেখা বরাবর ফের, রাতভর গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা বারবার ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। অন্তত ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে, ধ্বংস করেছে ভারতীয় সেনা, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, পাক-গোলায় উরিতে মৃত্যু হয়েছে এক মহিলার।
অন্যদিকে, পরিস্থিতি বিচারে শুক্রবার সকালে চণ্ডীগড়ে সাইরেন। হামলার আশঙ্কায়, সতর্কতাবাণী। বাসিন্দাদের সুরক্ষিত জায়গায়, ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পথে ঘাটে এমনকি ঘরের বারান্দা থেকেও সম্ভাব্য ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতা জারি মোহালিতেও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতি বিচারে কড়া সতর্কতা মুম্বইজুড়ে। সৈকত উপকূল থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশিকা পর্যটকদের।
যুদ্ধের আবহে, বৃহস্পতিবারেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নয় এবং দশ মে চণ্ডীগড়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতির দিকে নজর রেখে, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, নয় এবং দশ মে, অর্থাৎ শুক্র এবং শনিবার জম্মু ও কাশ্মীরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সকলকে সুরক্ষিত থাকার বার্তা দিয়ে নিজের সমাজমাধ্যমেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাকিনা। পরিস্থিতি বিচারে এবং নিরাপত্তার খাতিরে হিমাচল প্রদেশের উনা জেলায় নয় মে বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার লেহ-র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নয় এবং ১০মে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net