March 3, 2026, 1:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল

মব রুখে দেয়া ধানমন্ডি থানার সেই ওসি ক্যশৈন্যু মারমাকে পুরস্কৃত করলো ডিএমপি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২১ মে) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এসময় ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন এবং পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সকল পুলিশ সদস্যদের অনুকরণীয় মর্মে অভিমত ব্যক্ত করেন।
গত ১৯ মে মধ্যরাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এক প্রকাশকের ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্য। ঐ বাসা থেকে ৯৯৯ লাইনে ফোন দিয়ে সাহায্য চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা সেখানে আসেন।
এসময় ঐ বৈষম্যেরা নেতারা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বলেন। মামলা না থাকায় ওসি গ্রেপ্তারে অপরাগতা প্রকাশ করলে বৈষম্যের নেতারা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক বাগবিতণ্ডায় জড়ায়।
এ সময়ে সাহসী পদক্ষেপ নেন ওসি। প্রথমে তিনি ঐ বৈষম্যের নেতাদের বোঝাতে চেষ্টা করেন। কিন্তুু তারা অব্যাহত ঔদ্ধত্য প্রদর্শন করতেই তাকে। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ২০ মে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদ থানায় গিয়ে ওই তিনজনকে তার জিম্মায় ছাড়িয়ে আনেন।
এ ঘটনায় এনসিপি নেতা হান্নান মাসুদ দেশজুড়ে সমালোচিত হতে থাকেন। পরে কাজটি ভাল হয়নি মর্মে এনসিপির পক্ষ থেকে হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net