October 15, 2026, 2:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে : রাশেদ খাঁন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জুলাই সনদ… ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালে আবারও ৩০ শতাংশ কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে ‘১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি’তে আন্দোলন শুরু হয়।
এরপর হাসিনার নির্দেশনায় পুলিশ গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা শুরু করলে হত্যার প্রতিবাদে জনগণ রাজপথে গণঅভ্যুত্থান রচিত হয়।
তিনি আরো বলেন, এখন জুলাই সনদ চাওয়া হচ্ছে। বিষয়টি ইতিবাচক। কিন্তু ইতোপূর্বে যে খসড়া জুলাই সনদ উপদেষ্টাদের পক্ষ থেকে রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিলো, সেখানে ‘কোটা সংস্কার আন্দোলন’ শব্দ পর্যন্ত রাখা হয়নি।
ইতিহাসকে নিজেদের মতো তৈরি করার একটা প্রচেষ্টা সেখানে ছিল। যা প্রতারণা ও ইতিহাস বিকৃতির শামিল। জুলাই সনদে ধারাবাহিক সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকতে হবে। হাসিনার বিরুদ্ধে একটা দীর্ঘ সংগ্রামের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে।
রাশেদ খাঁন বলেন, এই জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে। মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net