April 14, 2026, 1:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

বিষয়: জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি/শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই প্রতিযোগিতা বাস্তবায়ন ও মূল্যায়নে মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ৭ সদস্যের কমিটি করতে বলা হয়েছে।
গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
আগামী আগস্ট মাসের শুরুতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। আর এতে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হলে মিলবে ৫ লাখ টাকার পুরস্কার।
চিঠিতে বলা হয়েছে, উপজেলা ও মহানগর পর্যায়ের কমিটি ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করবে। বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে।
জেলা কমিটি ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিটির কাছে পাঠাবে। বিভাগীয় পর্যায়ের কমিটি ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবে।
বিজয়ীদের গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফল প্রকাশের পর (লঁষুভড়ৎবাবৎ.মড়া.নফ) ওয়েবসাইটে আপলোড করা হবে।
আয়োজনকে আরো উৎসাহব্যঞ্জক করতে পুরস্কারের ব্যবস্থা রেখেছে সরকার।
উপজেলা বা থানা পর্যায়ে প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় ৭ হাজার এবং তৃতীয় ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় ১ লাখ টাকা।
সবশেষে জাতীয় পর্যায়ে একটি মাধ্যমিক এবং একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করে প্রতিটিকে দেওয়া হবে ৫ লাখ টাকা পুরস্কার। এ ছাড়াও প্রতিযোগিতা আয়োজনে উপজেলা পর্যায়ে ৩০ হাজার টাকা, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net