April 21, 2026, 5:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা রেঞ্জের আওতাধীন ১০ জেলার ৬৪টি থানায় একযোগে চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ (সাধারণ ডায়েরি) সেবা। সাধারণ জনগণের জন্য ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে আগামী রবিবার দিবাগত রাত ১২টা থেকে এই সেবা কার্যক্রম শুরু হবে।
রবিবার বিকেলে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক। তিনি জানান, ডুমুরিয়া থানা থেকে প্রতীকীভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।
ডিআইজি বলেন, “সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে এই অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে ঘরে বসেই যে কেউ সাধারণ ডায়েরি করতে পারবেন। আগে কেবল হারানো সংক্রান্ত জিডি করা যেত, এখন থেকে সব ধরনের ঘটনার সাধারণ ডায়েরি অনলাইনে করা যাবে।”
তিনি আরও জানান, অনলাইন জিডি সেবাটি গ্রহণের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই এই অ্যাপের মাধ্যমে সহজেই জিডি করা যাবে। ব্যবহারকারীদের সহায়তায় ২৪ ঘণ্টা খোলা থাকবে একটি হেল্পলাইন নম্বর (০১৩২০০০১৪২৮), যেখানে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নেওয়া যাবে।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, অ্যাপটিতে জিডি করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা, তথ্য প্রদান ফরম, এবং ঘটনার ধরন অনুযায়ী বিভাগকরণসহ সব কিছু সুনির্দিষ্টভাবে দেওয়া আছে। ফলে সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই সহজে এবং দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।
এ সময় খুলনা রেঞ্জের পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের ফলে থানায় গিয়ে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন কমবে এবং সাধারণ মানুষ আরও সক্রিয়ভাবে আইনি সহায়তা নিতে পারবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net