August 25, 2026, 7:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বছরে ১০-১৫ শতাংশ বিশেষ সুবিধা ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। তাদের জন্য চালু হচ্ছে নতুন আর্থিক সুবিধা—প্রতি বছর মূল বেতনের উপর ১০ থেকে ১৫ শতাংশ হারে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, এ বিশেষ সুবিধা কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। এ-সংক্রান্ত একটি অফিস আদেশ ৩০ জুলাই জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নতুন আদেশ অনুযায়ী, জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ বা তার ঊর্ধ্বে অবস্থানকারী শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।
আর গ্রেড-১০ বা তার নিচে অবস্থানকারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন, তবে এ সুবিধার পরিমাণ ন্যূনতম ১,৫০০ টাকা হবে।
এই সুবিধা প্রতি বছর ১ জুলাই থেকে প্রযোজ্য হবে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৮ জুলাই অর্থ বিভাগ থেকে জারিকৃত পূর্ববর্তী আদেশটি বাতিল করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত লাখো শিক্ষক-কর্মচারীর আর্থিক স্বস্তি কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net