June 13, 2026, 1:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা

১৬ বছর পর ইবতেদায়ি মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা, ডিসেম্বরে সম্ভাব্য সময়সূচি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘ ১৬ বছর পর দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলোতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। আগামী ২১ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।
বলা হয়েছে, বৃত্তি পরীক্ষাটি মোট পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হবে—কোরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। অর্থাৎ মোট নম্বর ৫০০। একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
বোর্ড সূত্র জানায়, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি পাবেন এবং পরবর্তী পর্যায়ে অর্থাৎ মাধ্যমিক স্তরে ভর্তি কার্যক্রমে তারা অগ্রাধিকার পাবেন।
২০০৯ সালে পিইসি পরীক্ষা চালুর পর থেকে ইবতেদায়ি স্তরের এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর এবার সেটি পুনরায় চালু হচ্ছে। শিগগিরই পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net