May 23, 2026, 11:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট কুষ্টিয়ার ঈদ বাজারের আকর্ষণ ২৬ মণের রাজাবাবু

গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গাজা উপত্যকা পুরোপুরি দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদনে জানানো হয়, নিরাপত্তা মন্ত্রিসভা শুধু গাজা দখলের পরিকল্পনাই নয়, বরং যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা প্রদানের বিষয়টিও অনুমোদন দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইসরায়েল যে পাঁচটি প্রস্তাব দেবে, তার অধিকাংশের প্রতি মন্ত্রিসভার সদস্যরা সমর্থন জানিয়েছেন। প্রস্তাবগুলো হলো—
হামাসকে নিরস্ত্রীকরণ
হামাসের হাতে থাকা ৫০ জিম্মি ফিরিয়ে আনা (যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা)
গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ
গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা
হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়, বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের কাছে গাজার শাসন হস্তান্তর
এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হলে গাজার নিয়ন্ত্রণ দেওয়া হবে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে, যারা ইসরায়েল ধ্বংসে আগ্রহী নয়। তবে কারা এই প্রশাসন পরিচালনা করবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি।
তিনি আরও বলেন, “আমরা হামাসকে উৎখাত করতে চাই, কিন্তু গাজা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই না। শুধু একটি নিরাপত্তা বেষ্টনী চাই, শাসন নয়। গাজা এমন আরব শক্তির হাতে দিতে চাই, যারা কার্যকরভাবে শাসন করতে পারবে এবং ইসরায়েলের জন্য হুমকি হবে না।”
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেন, “এটি মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু এবং বিপুল অর্থের অপচয়।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net