March 3, 2026, 1:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল

ধানসহ কয়েকটি খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডের পথে বিশ্ব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী চিনি ছাড়া প্রায় সব ধরনের খাদ্যশস্যের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। ধান, ভুট্টা, জোয়ার ও তেলবীজের উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
এফএওর পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছবে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ফলন বৃদ্ধি এর মূল কারণ। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ভুট্টা উৎপাদন বাড়তে পারে ৬ শতাংশ, আর ইউরোপ ও ভারতে অনুকূল আবহাওয়ার কারণে গমের উৎপাদনও নতুন উচ্চতায় পৌঁছতে পারে।
চাল উৎপাদনও ০.৯ শতাংশ বেড়ে ৫৫ কোটি ১৫ লাখ টনে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকা, ভারত ও দক্ষিণ আমেরিকার রফতানি বৃদ্ধির ফলে চালের বৈশ্বিক বাণিজ্য ১.৪ শতাংশ বাড়তে পারে।
তবে এফএও সতর্ক করেছে—প্রতিকূল আবহাওয়া, ভূরাজনৈতিক অস্থিরতা, বাণিজ্যনীতির অনিশ্চয়তা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি খাদ্যনিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক খাদ্য আমদানির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১০ হাজার কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩.৬ শতাংশ বেশি। এদিকে, ২০২৫ সালের জুলাইয়ে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে—মূলত ভোজ্যতেল ও মাংসের দাম বৃদ্ধির কারণে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net