October 14, 2026, 9:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

মহেশপুর সীমান্তে নারীসহ ৭ বাংলাদেশি আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক দুই পুরুষ হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে শান্ত সরকার (২১) এবং মাদারীপুরের পুকুরিয়া গ্রামের সুবল হালদার (৬৮)।
বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবির শ্যামকুড় বিওপির সদস্যরা মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এক নারীকে আটক করেন। একই সময়ে বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা হুদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করে।
বিজিবির দাবি, আটক সাতজনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক পাঁচ নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অপরদিকে দুই পুরুষকে হস্তান্তর করা হয়েছে মহেশপুর থানায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করে শান্ত ও সুবলকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net