October 14, 2026, 9:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

ভারত থেকে সাতক্ষীরায় ফেরত ১৪ বাংলাদেশি, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (৩১ আগস্ট) রাতে সীমান্তের চেকপোস্ট এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবির সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম পতাকা বৈঠক করেন। এ সময় ১৪ জন বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।
এর আগে, শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
ফেরত দেওয়া বাংলাদেশিদের মধ্যে রয়েছেন—
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সানকিডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. মিজানুর রহমান শেখ (৩৮), তার স্ত্রী মোসা. শারমিন আক্তার (২৪), ছেলে শামীম শেখ (৭), মেয়ে রুমা শেখ (৪)। একই গ্রামের মো. মোন্তফা শিকদারের ছেলে মো. নজরুল শিকদার (৫০) ও তার স্ত্রী মোসা. কহিনুর বেগম (৪৩)। মোড়েলগঞ্জ উপজেলার বদনীডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. কবির শেখ (৪০) ও তার স্ত্রী মোছাম্মৎ তফুরা বেগম (৩০)। পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুর গ্রামের মো. হানিফ মৃধার ছেলে মো. আরমান মৃধা (২৫) ও তার স্ত্রী হাজেরা আক্তার (২১), ছেলে হাফিজুল (৬), মেয়ে আমিনা (৩)।মো. চুন্নু শেখের স্ত্রী মোসা. মুকুল বেগম (৪১)। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল (৪০)।
বিজিবি জানায়, ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফের একটি দল তাদের আটক করে। পরে, রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। রাত ৯টার দিকে তারা সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানায় ১৪ জনকে হস্তান্তর করা হয়েছে। নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net