October 14, 2026, 9:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুর: বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তার গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চৌগাছার (ভিটাপাড়া) মৃত আজিজুল হকের ছেলে। স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচিত তিনি।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ মেহেরপুর কোম্পানি ও গাংনী সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
র‍্যাব ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে সকাল ৯টায় প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসামির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়ে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net