October 15, 2026, 10:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল রেস করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা গ্রামের মো. বক্কারের ছেলে আরিফ ওরফে কাজল (২২) এবং পাংশা পৌরসভার পালপাড়া এলাকার অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস (১৭)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে শাওন (২১)। তবে জয়পদেবের ছেলে দীপ (২১) অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে চার বন্ধু দুইটি মোটরসাইকেলে করে পাংশা ও রাজবাড়ীর মধ্যে রেস করছিলেন। শেষবার তারা কালুখালীর দিক থেকে পাংশার দিকে ফিরছিলেন। বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজন সড়কে ছিটকে পড়ে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই দুইজন মারা যান, আরেকজন গুরুতর আহত হন।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার হন। এ সময় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net