August 25, 2026, 8:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

মেহেরপুরে আদালত চত্বরে মব সন্ত্রাস করে অপহরণ, আটক ১০

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুর জেলা জজ আদালতের চত্বরে প্রকাশ্যে মব সৃষ্টি করে এক জামিন পপাওয়া আসামিকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জামিনে মুক্তি পাওয়া আসামি নুরুজ্জামানকে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে হঠাৎ একদল লোক নুরুজ্জামানকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করে। পরে জোরপূর্বক তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এসময় কয়েকজন স্থানীয় প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। মুহূর্তেই আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। মেহেরপুর–কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় পুলিশের তল্লাশিতে মাইক্রোবাসটি আটক হয়। সেখান থেকে নুরুজ্জামানকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত ১০ জনকে আটক করে পুলিশ।
নুরুজ্জামানের ভাই রাজু আহমেদ জানান, নুরুজ্জামান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে। তার বিরুদ্ধে গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ আশরাফ ২৭ লাখ টাকার লেনদেন সংক্রান্ত প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন। অভিযোগ রয়েছে, বিদেশ গমনের জন্য নেওয়া টাকা ফেরত দেননি নুরুজ্জামান।
বাদী পারভেজ আশরাফের দাবি, প্রতারণা ও হুমকি প্রদানের অভিযোগে মামলাটি আদালতে বিচারাধীন। অন্যদিকে রাজু আহমেদের অভিযোগ, পারভেজ আশরাফ ও তাঁর সহযোগীরাই পরিকল্পিতভাবে আদালত প্রাঙ্গণ থেকে নুরুজ্জামানকে অপহরণের চেষ্টা চালিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া থেকে মাইক্রোবাসসহ অপহরণকারীদের আটক করেছে। নুরুজ্জামানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net