October 15, 2026, 10:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১১ বাংলাদেশি নাগরিক আটক

দৈনিক কুষ্টিয়া ানলাইন/
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে রয়েছে নারী, পুরুষ ও এক শিশু। তথ্যটি আজ, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকালেই বাঘাডাঙা-খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী, ৫ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে।
অবৈধভাবে আটক হওয়া নাগরিকরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা—যশোর, বাগেরহাট, ঢাকা, নড়াইলসহ অন্যান্য জেলা থেকে তারা এসেছেন। তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে; তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net