October 14, 2026, 7:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”
ড. সালেহউদ্দিন আরও বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় থেকে দুই টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। নতুন কিছু পক্ষ চাঁদাবাজির সঙ্গে জড়িয়েছে, একই সঙ্গে পূর্বে সক্রিয়রা এখনও এই প্রবণতার পেছনে রয়েছে। “যারা চাঁদাবাজি করছে, তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য,” যোগ করেন তিনি।
চাঁদাবাজির কারণে বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, “এটা থামানো আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। আর অন্তর্বর্তী সরকারও ‘একে ধরো-ওকে ধরো’ নীতিতে চলছে না।”
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net