June 21, 2026, 7:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

অনলাইন জুয়া সম্রাট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার, মেহেরপুরে আনা হবে, এসপি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের অনলাইন জুয়ার সম্রাট মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) কে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার খড়িবিলা এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি সম্মিলিত টিম।
গ্রেপ্তার মুরশিদ আলম লিপু মেহেরপুরের মুজিবনগর থানার জিনারুল ইসলামের ছেলে এবং মুছাঈদ আলম একই জেলার মাছুদুল আলমের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তরকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করছিল। তারা নিয়মিত অবস্থান পরিবর্তন করতো এবং যেখানে নিরাপদ মনে করতো, সেখানেই কার্যক্রম চালাতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের মাধ্যমে দেশের নানা শ্রেণী-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় উদ্বুদ্ধ করতেন এবং তারা অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত।
এ ব্যাপারে মেহেরপুরের পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী জানান, গ্রেফতার লিপু এখনও সাতক্ষিরাতে রয়েছে। সেখান থেকে মেহেরপুরে আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net