March 4, 2026, 3:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের বাজারে লাগামহীন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব ও কৃষি সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
ট্যারিফ কমিশনের সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে, বাজারে কিছু মধ্যস্বত্বভোগী কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ১১৫ টাকার ওপরে বিক্রি হচ্ছে, যেখানে এই সময়ে দাম থাকার কথা ছিল ৯০ টাকার মধ্যে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে একই পেঁয়াজের দাম মাত্র ৩০ টাকার মতো।
এ অবস্থায় সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দিলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং মূল্য দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে কমিশন মনে করছে। বর্তমানে পেঁয়াজ আমদানিতে মোট ১০ শতাংশ শুল্ককর প্রযোজ্য, তবে প্রতিবেশী দেশে দাম কম থাকায় শুল্ক হ্রাসের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেছে তারা।
কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, পেঁয়াজের বাড়তি দামের সুবিধা কৃষক পাচ্ছেন না; বরং মুনাফা কুড়াচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। আমদানির সুযোগ তৈরি হলে তাদের প্রভাব কমবে এবং ভোক্তারা যৌক্তিক দামে পেঁয়াজ কিনতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশের পেঁয়াজ আমদানির প্রধান উৎস ভারত—যেখান থেকে মোট আমদানির প্রায় ৯৯ শতাংশ আসে। এছাড়া তুরস্ক, পাকিস্তান, মিয়ানমার, চীন ও মিশর থেকেও সীমিত আকারে পেঁয়াজ আমদানি হয়। গত অর্থবছরে দেশে প্রায় ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণ সমস্যাসহ নানা কারণে প্রায় ১১ লাখ টনের বেশি পেঁয়াজ নষ্ট হয়ে যায়। ফলে বাজারে সরবরাহ আসে প্রায় ৩৩ লাখ টন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net