May 31, 2026, 10:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে থেমে থাকা বাসে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের ধাক্কা, আহত ১৫

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর কালুখালীতে যাত্রী ওঠানোর জন্য থেমে থাকা একটি বাসে পেছন দিক থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সেটি রাস্তার পাশের খালে পড়ে যায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ জানায়, রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের ভবানীপুর এলাকায় রাজন পরিবহনের একটি লোকাল বাস যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। হঠাৎ কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে জোরে ধাক্কা দিলে রাজন পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেহাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net