December 16, 2025, 9:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি

সারা দেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫, ঢাকায় অন্তত ৩ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশজুড়ে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘরবাড়ি থেকে মানুষ দৌড়ে রাস্তায় নেমে আসেন।
নরসিংদীতে অন্তত ৫৫ জন আহত/
উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় জেলাটিতে ঝাঁকুনি ছিল তুলনামূলক বেশি। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. গুলশান আরা কবির আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজন ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে আহত হয়েছেন। তিনজন একই স্থানে রেলিং ভেঙে আহত হওয়ার ঘটনাও নিশ্চিত করা হয়েছে। অধিকাংশ আহতকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকায় রেলিং ধসে ৩ জনের মৃত্যু
রাজধানী ঢাকায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বংশালের কসাইতলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া, দেয়ালে ফাটল দেখা দেওয়া এবং রেলিং ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও রাজধানীতে ব্যাপক ভয়–আতঙ্ক সৃষ্টি হয়।
দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত
ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনা থেকেও ভূমিকম্পের অনুভূতির খবর জানিয়েছেন সময় সংবাদরের প্রতিনিধিরা।
দেশজুড়ে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা না গেলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net