June 10, 2026, 6:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা/হাসিনা পরিবারের তিন সদস্যের কারাদণ্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেওয়া তিন মামলার রায় ঘোষণা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
রায়ে পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে’ ৬০ কাঠা জমির প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদক গত জানুয়ারিতে ছয়টি মামলা দায়ের করে। এসব মামলার মোট আসামি ৪৭ জন হলেও ব্যক্তি হিসাবে সংখ্যা ২৩। তাদের মধ্যে শেখ হাসিনা, তার দুই সন্তানসহ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সচিবসহ আরও ২০ জন রয়েছেন। আসামিদের মধ্যে কেবল মোহাম্মদ খুরশীদ আলম গ্রেফতার আছেন।
মামলার তদন্তে উঠে আসে, শেখ হাসিনা ও তার সন্তানরা রাজধানীতে নিজ নামে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে রাজউক থেকে সরকারি প্লট নেন এবং আবাসন নীতি লঙ্ঘন করেন। অভিযোগপত্রে বলা হয়, তারা মিথ্যা হলফনামা দাখিল করে প্লট বরাদ্দ নিয়েছিলেন। আদালত সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেও তারা আদালতে হাজির হননি। ফলে পলাতক অবস্থায়ই তাদের বিচারকাজ সম্পন্ন হয়।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত অনিয়মের বিভিন্ন অভিযোগ সামনে আসতে শুরু করে। এরপরই এসব প্লট দুর্নীতির মামলা গতি পায়। হাসিনা পরিবারের তিন মামলার বিচার একসঙ্গে চলছে; একইভাবে অন্য আদালতে শেখ রেহানা পরিবারের মামলাগুলোর বিচারও একসঙ্গে চলছে।
গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের পর আজ হাসিনা পরিবারের তিন মামলার রায় ঘোষণা করা হয়। রেহানা পরিবারের একটি মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net