June 10, 2026, 6:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ রিজওয়ানাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান জানান, “সকল সাক্ষ্য-প্রমাণে আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করতে সক্ষম হয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। আমাদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তির।”
আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা/
সকালে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতপাড়ায় ছিল বাড়তি সতর্কতা। আদালতের প্রধান ফটক ও আশপাশ এলাকায় পুলিশ এবং বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। বিশেষ আদালতের এজলাসের সামনে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ।
নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “নিয়মিত নিরাপত্তার পাশাপাশি বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। সন্দেহজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
মামলার পটভূমি/
মামলার অভিযোগপত্র অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এ বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলাটি করেন। এতে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্তের মাধ্যমে আরো দুইজনকে যুক্ত করে মোট আসামি সংখ্যা দাঁড়ায় ১৭।
মামলার অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, রাজউকের সাবেক সদস্য ও কর্মকর্তারা, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনসহ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বিচার প্রক্রিয়া/
চলতি বছরের ৩১ জুলাই বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং বিচার শুরুর নির্দেশ দেন। মামলাটিতে মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net