June 13, 2026, 1:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা

এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম দলটির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করেছেন। জামায়াতে ইসলামের সঙ্গে দলের জোট গঠনে হতাশা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে আমি সাময়িকভাবে দলের সব কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছি। তবে ভবিষ্যতে পুনর্বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি সংরক্ষণ করছি।”
রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনসিপি তাঁর রাজনৈতিক আদর্শের প্রতিফলন ছিল—সমতাভিত্তিক গণতান্ত্রিক চর্চা, অন্তর্ভুক্তিমূলক সমাজ, মধ্যপন্থী নীতি, সভ্যতাগত মূল্যবোধের বিস্তার এবং বাংলাদেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। এসব নীতিই তাঁর রাজনৈতিক স্বপ্নকে গড়ে তুলেছিল এবং দলটির ইশতেহার ও রাজনৈতিক লেখালেখিতেও তা প্রতিফলিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তবে দল গঠনের প্রায় দশ মাস পর বিভিন্ন শর্তে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্তে তিনি গভীর হতাশা প্রকাশ করেন। তাঁর মতে, বিশেষ করে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্ব এনসিপির প্রতিষ্ঠাকালীন নীতি ও আদর্শ থেকে সরে এসেছে।
নুসরাত তাবাসসুম বলেন, “এই পরিস্থিতিতে আমি মনে করি, বিশেষ করে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন—সেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এই জোট ঘোষণার মাধ্যমে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net