February 27, 2026, 6:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা: লক্ষ্যভ্রষ্ট এনবিআর, নীতিগত ব্যর্থতায় ইউনুস সরকার

কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে রানা আহম্মেদ (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ শ্বশুরবাড়ির উঠান থেকে পুলিশ উদ্ধার করেছে।
মরদেহটি মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দার পাড়া থেকে বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই উদ্ধার করা হয়। পরে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিহত রানা আহম্মেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। স্থানীয়রা জানান, তিনি জোয়াদ্দার পাড়ার বাসিন্দা আসান আলীর জামাই এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। ঘটনার পর শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, “মঙ্গলবার রাতে স্থানীয়রা রানা আহম্মেদের মরদেহ শ্বশুরবাড়ির উঠানে পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ বুধবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।”
তিনি আরও বলেন, “মরদেহের বাম চোখে রক্তের চিহ্ন রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, পারিবারিক কলোহের জেরে এই ঘটনা ঘটতে পারে।”
শুভব্রত আমান, কুষ্টিয়া
31/12/2025

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net