September 30, 2026, 12:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপ ভ্যান নড়াইলের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফায়েত নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিকাশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net