July 28, 2026, 2:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় র‌্যাম্প ভেঙে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে বাসটির যান্ত্রিক ত্রুটি ও ফিটনেস সনদ না থাকার বিষয়টি উঠে এসেছে। তবে এ ঘটনায় নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে—একটির পর একটি দুর্ঘটনা ঘটলেও কেন পরিবহন খাতের অনিয়ম ও ঘাট ব্যবস্থাপনার দুর্বলতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বাসটির যান্ত্রিক ত্রুটি, বৈধ ফিটনেস সনদের অনুপস্থিতি এবং ঘাট ব্যবস্থাপনার বিভিন্ন সীমাবদ্ধতাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া ঘাটের আধুনিকায়ন, অ্যাপ্রোচ সড়কের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে।
গত ৫ জুন সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’-তে ওঠার সময় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস র‌্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে উদ্ধার কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।
তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য বিশ্লেষণ করেই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, প্রতিবেদনে উল্লিখিত তথ্য ও সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরগুলোতে পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে পরিবহন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন, প্রতিবেদন জমা এবং সুপারিশ দেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয় না। ফলে একই ধরনের অনিয়ম বছরের পর বছর চলতে থাকে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালীগামী একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল বন্ধ, ফেরিঘাটে কঠোর তদারকি এবং দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর শাস্তি নিশ্চিত না হলে তদন্ত প্রতিবেদন কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে। আর দৌলতদিয়ার মতো গুরুত্বপূর্ণ নৌপথে দুর্ঘটনার পুনরাবৃত্তি জননিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবেই থেকে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net