July 8, 2026, 4:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১০ কুষ্টিয়া কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি খোকসার আরিফুলের মৃত্যু পে-স্কেল/ ব্যয় নয়, রাষ্ট্রের সক্ষমতায় অপরিহার্য বিনিয়োগ ইউরোপীয় ইউনিয়নের Erasmus+ প্রকল্পের আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে দেশের প্রথম মাল্টিসেন্সরি লার্নিং স্পেস প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, ৬৪ জেলায় তথ্য যাচাইয়ের নির্দেশ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় কি অনিবার্য ছিল? স্কুল ফিডিং/ পুষ্টির প্লেটে অনিয়মের বিষ, মহৎ উদ্যোগকে ব্যর্থ করছে কারা? জেলা প্রশাসকের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান তিন দশকে ১১–১২ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ, পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১০

সাঈদ হাসান, মেহেরপুর/
মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ‘লাটাহাম্বা’ উল্টে উজ্জ্বল হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ১০ জন ব্যবসায়ী আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা আটটি গরুর মধ্যে দুটি আহত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ জন গরু ব্যবসায়ী আটটি গরু নিয়ে একটি লাটাহাম্বা গাড়িতে করে আলমডাঙ্গা গরুর হাটে যাচ্ছিলেন। দুপুরে গাড়িটি রায়পুর বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারানো গাড়িটি প্রথমে রাস্তার পাশে পার্কিং করে রাখা দুটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গরুবাহী গাড়িটি উল্টে গেলে ব্যবসায়ী ও গরুগুলো গাড়ির নিচে চাপা পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়। আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের রহিদুল ইসলাম (৫০) ও রাজা (৪৫), যাদবপুর গ্রামের নাজমুল হক (৪০), মুজিবনগর উপজেলার মনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৫০), সাবদার আলী (৪৫) ও রফিকুল ইসলাম (৪০), চকশ্যামনগর গ্রামের কবির হোসেন (৩৫) ও ওসমান আলী (৪৫), ইসরাফিল আলম (৫০) এবং রাধাকান্তপুর গ্রামের লিটন (৩৫)।
রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এতে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহত গরুগুলো পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net