August 25, 2026, 4:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কর্মক্ষম মানবসম্পদ গড়ে তুলে জনগণকে আর্থ-সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশ একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি হওয়ায় জনসংখ্যা কমছে। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ, যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ জনসম্পদকে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদে পরিণত করতে পারলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
তিনি বলেন, “মেধার কোনো ভিসা লাগে না। মেধাবীরা পৃথিবীর যেকোনো প্রান্তে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিতে শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। বিশ্বে নেতৃত্ব দিতে হলে শিক্ষাকেই নেতৃত্ব দিতে হবে। আর সেই নেতৃত্ব দেবে আজকের এই তরুণ প্রজন্ম।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণা, পাঠদান, বাজেট বৃদ্ধি কিংবা কারিকুলাম উন্নয়ন—শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার অব্যাহত রাখবে।
ব্রেইন ড্রেন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, একসময় দেশের মেধাবীরা বিদেশে গিয়ে আর ফিরে আসতেন না। বর্তমান সময়ে দেশের উন্নয়নের জন্য ‘রিভার্স ব্রেইন ড্রেন’ প্রয়োজন। বিদেশে অবস্থানরত মেধাবীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে মেধাসম্পদের ভাণ্ডারে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, “তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। চলতি অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা, যা এবার বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ বৃদ্ধি করা হবে।”
শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “লেখাপড়ার কোনো বিকল্প নেই। সময়কে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশ আজ তোমাদের দিকেই তাকিয়ে আছে।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ।
ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
:::

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net