August 26, 2026, 3:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সংসারের জটিল সমীকরণে কখনও আদালত, কখনও সালিশ—আর এবার সেই তালিকায় যোগ হলো বুলডোজার। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ার পর ক্ষুব্ধ দ্বিতীয় স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের ভাষায়, ‘যে সংসারের ভিত্তি নড়বড়ে, সেখানে শেষ পর্যন্ত টিকল না বাড়ির ভিত্তিও।’
স্থানীয় সূত্র জানায়, গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের ছনিয়া খাতুনকে বিয়ে করেন। দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার সময় তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। স্থানীয়দের দাবি, একপর্যায়ে ছনিয়া অন্য এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান। পরে বিষয়টি থানার সালিশে নিষ্পত্তি হয় এবং তিনি ওই ব্যক্তির সঙ্গেই বসবাস শুরু করেন।
এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর আবারও প্রথম স্ত্রী ছনিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেন। পরে তাকে সঙ্গে নিয়েই মালয়েশিয়ায় চলে যান বলে স্থানীয়রা জানান।
এতে ক্ষুব্ধ হয়ে রোববার সকাল ১০টার দিকে দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা বুলডোজার এনে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে। মুহূর্তেই পাকা বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ঘটনাটি দেখতে আশপাশের শত শত মানুষ ভিড় করেন।
নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, “মুকুল হোসেনের মেয়ে অত্যন্ত ভদ্র ও অমায়িক। তার সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। তবে ক্ষোভের বশে বাড়ি ভাঙচুর না করে আইনের আশ্রয় নেওয়াই সমীচীন ছিল।”
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামবাসীর অনেকেই বলছেন, পারিবারিক বিরোধের এমন পরিণতি শুধু একটি বাড়ি নয়, আইনের শাসন ও সামাজিক সম্প্রীতির জন্যও অশনিসংকেত। কারণ সম্পর্ক ভাঙলে নতুন সম্পর্ক গড়া যায়, কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে তার ক্ষতি সবারই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net