March 15, 2026, 12:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

খোকসা একতারপুর বাজার হতে বেতবাড়িয়া পুলিশ ফাঁড়ি সড়কটির বেহাল দশা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা জানিপুর ইউনিয়নের একতারপুর বাজার থেকে বেতবাড়িয়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত যাওয়ার কাঁচা রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এই আড়াই কিলোমিটার কাঁচা সড়কটির পাশ ধরে বসবাসকারী সাড়ে ৪ হাজার মানুষের নিত্য দিনের সমস্যা পরিনত হয়েছে।
শুকনো মৌসুমে কাঁচা রাস্তাটি ব্যবহার করা গেলেও বর্ষা মৌসুমে কাদামাটি এবং চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে বর্তমানে। বেতবাড়ীয়া আর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ তিনটা মসজিদের মুসল্লির এবং ওই রাস্তায় বসবাসকারী প্রায় সাড়ে চার হাজার এলাকাবাসী প্রতিমুহূর্ত সমস্যা ভোগ করছে।
এলাকায় উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণ ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাথে যোগাযোগ রক্ষা বৃদ্ধ, শিশু এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে প্রতিটা মুহূর্তই বিড়ম্বনার শিকার হচ্ছে এ সড়ক ব্যবহারকারীরা।
নিজের অপারগতা ও এলাকাবাসীর দুর্ভোগের কথা অকপটে স্বীকার করলেন জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বললেন, এলজিইডির আওতায় বেতবাড়িয়া পুলিশ মোড় থেকে একতারপুর বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার কাঁচা সড়কটি শুষ্ক মৌসুমের যতটুকু চলাচল করা যায় কিন্তু এই বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net