October 14, 2026, 12:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

তিন ঘন্টার ব্যবধানে করোনায় প্রাণ গেল আরও তিন জনের

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।  

আজ শনিবার সদর হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে দুইজন ও বিকেল ৫ টার দিকে ১ জন মারা যান।  মারা যাওয়া ব্যক্তিরা হলে- চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলা মল্লিকপাড়ার আনিছুর রহমানের স্ত্রী ছালেহা বেগম (৭০),  জীবননগর উপজেলার বাকা গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে শুকুর আলী (৭০) ও দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত সৈয়দ শেখের ছেলে আক্কাস আলী শেখ (৭০)।

 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ১৩ জুন বেলা সাড়ে ১১ টার দিকে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সদর হাসপাতালের হলুদ অঞ্চলে ভর্তি হন সত্তর বছর বয়সী শুকুর আলী। ওই দিন তার নমুনা নেয়া হয়। পরদিন প্রাপ্ত ফলাফলে তিনি করোনা শনাক্ত হন। পরে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডের লাল অঞ্চলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি। 

 

অপরদিকে, একই সময় করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যান ছালেহা বেগম (৭০) নামে এক বৃদ্ধা।  গত ১২ জুন রাত ১০টায় করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ছালেহা বেগম।  পরদিন তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।  ১৬ জুন প্রাপ্ত ফলাফলে  তিনি করোনা শনাক্ত হন।  পরে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডের লাল অঞ্চলে  ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি। 

 

এদিকে, বিকেল ৫টার দিকে করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যান আক্কাস আলী শেখ।  গত ১৩ জুন সকাল ৯টায় করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন আক্কাস আলী।  ওইদিনই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।  ১৬ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে তিনি করোনা শনাক্ত হন।  তখন তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের লাল অঞ্চলে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টার দিকে মারা যান তিনি। 

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।  

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এটিই করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫২৩ জনে।  সুস্থ হয়েছেন ৭ জন।  মোট সুস্থ হলেন ১ হাজার ৯৩৮ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০ জনে।  

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net