October 16, 2026, 11:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খোকসায় ৩২ টি গৃহহীন পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহার

হুমায়ুন কবির, খোকসা/

কুষ্টিয়া জেলার খোকসার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ পাবেন ৩২ পরিবার।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মহামারী করোনা ভাইরাসের কারণে অনেকটা স্বল্প পরিসরে খোকসা উপজেলা অডিটরিয়ামে রবিবার (২০ জুন) সকাল ১০ টার সময় উপকারভোগীদের মধ্য থেকে চারজন এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন প্রান্তের ৩২ জন উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

 

এরই মাঝে উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলোর সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানান হয়েছে। কেন্দ্রীয়ভাবে সারাদেশের ৫৩ হাজার ৩ শত ৪০ টি গৃহের মধ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলাও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে গৃহহীন পরিবারের অনুকুলে গৃহের জমির দলিল ও ঘরের চাবী হস্তান্তর করবেন।

উল্লেখ্য কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম গত শুক্রবার দিন বিশেষ কনফারেন্সের মাধ্যমে জেলায় মোট ১৬৫ টি ঘর হস্তান্তর করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net