April 19, 2026, 4:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ

খোকসায় ৩২ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

হুমায়ুন কবির, খোকসা/

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়ার ২য় পর্যায়ের কার্যক্রমের গণভবন থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩২ টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (২০ জুন) সকাল ১০ টার সময় খোকসা উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান।

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় উপকারভোগীদের উপস্থিতিতে জমির কবুলুয়াত দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি ও উপস্থিত সকল অতিথিবৃন্দ।

উল্লেখ্য দ্বিতীয় ধাপে গৃহনির্মাণ করে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৩২ টি পরিবারের মাঝে রবিবার জমির কাগজ ও চাবি হস্তান্তর করা হলো। পতিতা ঘর নির্মাণে এক লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net