October 14, 2026, 12:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় করোনায় ২৪ ঘন্টার আরো এক জনের মৃত্যু

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। দুই দিনে এক কলেজ শিক্ষকসহ মারা যাওয়া ৩ জন সহ উপজেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ১০ জনে। ইতোমধ্যে জেলা প্রশাসন ঘোষিত লক ডাউন সোমবার থেকে শুরু হয়েছে।
সোমবার সকালে উপজেলা সদরের স্কুল পাড়ায় নিজের বাড়িতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক বিজিবি সদস্য আব্দুর রহিম (৬৫)। তিনি হিজলাবট গ্রামের মৃত রতন মোল্লার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আব্দুর রহিম প্রায় সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকদিন আগে সাবেক এই বিজিবি সদস্যের শারীরিক অবস্থার অবনতি হলে একজন পল্লী চিকিৎসককে ডাকা হয়। তার পরামর্শেয় বৃহস্পতিবার আব্দুর রহিমের করোনা পরীক্ষা করানো হয়। এ রিপোর্টে আব্দুর রহিমের করোনা পজেটিভ ধরা পরে। এর পর থেকে তিনি হোম আইসুলেশনে ছিলেন। সোমবার সকালে নিজের বাড়িতে তার মৃত্যু  হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, বৃহস্পতিবার রহিমের করোনা পজেটিভ ধরা পরে। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ মাসে এ উপজেলায় কনো আক্রান্ত হয়েছেন ২৫৭ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১০ জনসহ ৫২ জন করোনা পজেটিভ নিয়ে আইসুলেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net