April 23, 2026, 3:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর

খোকসায় ২৪ ঘন্টায় করোনায় ২০ নমুনায় ৯ সনাক্ত, মৃত্যু -১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়া খোকসায় ২৪ ঘন্টায় ২০ নমুনায় ৯ জন করোনা সনাক্ত ও একই সময়ে আরো এক বিজিবি সদস্য মৃত্যুবরণ করেছে।
গত দুই দিনে এক কলেজ শিক্ষকসহ মারা যাওয়া ৩ জন সহ উপজেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ১০ জন। ইতোমধ্যে জেলা প্রশাসন ঘোষিত লক ডাউন চলছে।
সোমবার সকালে উপজেলা সদরের স্কুল পাড়ায় নিজের বাড়িতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক বিজিবি সদস্য আব্দুর রহিম (৬৫)। তিনি হিজলাবট গ্রামের মৃত রতন মোল্লার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আব্দুর রহিম প্রায় সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকদিন
আগে সাবেক এই বিজিবি সদস্যের শারীরিক অবস্থার অবনতি হলে একজন পল্লী চিকিৎসককে ডাকা হয়। তার পরামর্শেয় বৃহস্পতিবার আব্দুর রহিমের করোনা পরীক্ষা করানো হয়। এ রিপোর্টে আব্দুর রহিমের করোনা পজেটিভ ধরা পরে। এর পর থেকে তিনি হোম আইসুলেশনে ছিলেন। সোমবার সকালে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, বৃহস্পতিবার রহিমের করোনা পজেটিভ ধরা পরে। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বিজিবি সদস্য আব্দুর রহিম কে বাদ আসর ইসলামী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ১৫ মাসে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১০ জনসহ ৬১ জন করোনা পজেটিভ নিয়ে আইসুলেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net