October 14, 2026, 11:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

জীবননগর উপজেলায় ৭ দিনের লকডাউন শুরু

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

 

করোনাভাইরাসের সংক্রমন বাড়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছে প্রশাসন।   

 

আজ বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।  এরআগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে ভিডিও কনফারেন্সে যোগদেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক।  প্রায় আড়াই ঘন্টা চলে ভিডিও কনফারেন্স।  এসময় চুয়াডাঙ্গা জেলার করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে করোনাভাইরাসের সংক্রমন বাড়ায় জীবননগর উপজেলাকে কঠোর লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়।  মঙ্গলবার দুপুরে লকডাউন সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক।  উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায়ও লকডাউন কার্যকর করতে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান, জীবননগর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমনের হার ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে।  এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।  তাই অবশেষে জীবননগর উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।  লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।  

 

উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের সংক্রমন বাড়ায় গত ১৫ জুন থেকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।  ২০ জুন লকডাউন করা হয় চুয়াডাঙ্গা পৌর এলাকা ও সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন।  ১৮ জুন থেকে ৭ দিনের বিশেষ বিধি নিষেধ জারি করা হয় জীবননগর উপজেলায়।  পরে ২৩ জুন থেকে ওই উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয়। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net