August 25, 2026, 5:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

খুলনা বিভাগে আবারও রেকর্ড ভেঙেছে করোনায় মৃত্যু, ২৪ ঘন্টায় ৩২, শনাক্ত ৯০৩

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে করোনাভাইরাসের ভয়াবহ রূপ বারবার রের্কড ভেঙে দিচ্ছে। কখনও শনাক্ত, কখনও মৃত্যু কোনটির চেয়ে কোনটি কম নয়। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগের ১০ জেলায় রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন।
বুধবার (২৩ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজন, ঝিনাইদহে সাতজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, কুষ্টিয়ায় চারজন, যশোরে একজন, বাগেরহাটে তিনজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে একজন এবং মেহেরপুরে দুইজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৮৭৮ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ১৭৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছে আটজন এবং শনাক্ত হয়েছে ৩০৫ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫৬৯ জনের। মারা গেছেন ২২৮ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ২২৭ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৫২ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জন এবং মারা গেছে ৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১২৭ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ১৫৯ জনের। এ সময় মারা গেছেন ১১৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৮৯ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৭১ জন। মোট মারা গেছেন ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৪ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪২১ জনের। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২৩ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৩৮ জন। এ সময় মারা গেছেন ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১২২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৬২ জন। এ সময় মারা গেছে ১৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৪৭ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৯৬ জনের। এ সময় মারা গেছেন ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২০ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৮ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৩৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ১৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net