February 28, 2026, 11:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

খোকসায় ১৮ নমুনায় ১৩ জন করোনা সনাক্ত 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আজ বুধবার (২৩ জুন) ১৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। লকডাউনের চতুর্থ দিনে বুধবার সকাল থেকেই চলছে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে সরকারী ভাবে বেধে দেওয়া সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকলেও জনসাধারণের স্বাস্থ্য বিধি মানতে এখনও খুব একটা দেখা যায়নু।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন বললেন, নির্ধারিত সময়ে জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তবে এর ব্যতিক্রম হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net