September 10, 2026, 5:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

খোকসায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
 কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩জুন) আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম বাবলু,  আওয়ামী লীগ নেতা সাহেব আলীসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীগণ।
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নেতারা বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীকতা শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে সমাজের বুকে প্রতিষ্ঠা করতে সকলকে প্রকৃত আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।
আগামী সকল নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয় যুক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে নিজ বাড়ি পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুল আওয়াল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সহ সকল নেতাকর্মীদের সমৃদ্ধি ও দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net