August 25, 2026, 5:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০.৭৫ শতাংশ, মৃত্যু ৪

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৫২ জনের নমুরা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৭৫ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু ঘটেছিল। একই সময়ে ৩৫৪ জনের নমুরা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৪৬ শতাংশ। তার আগের ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৮৪ শতাংশ।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, ২৪ ঘন্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বা¯’্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল াফিসার তাপস কুমার সরকার জানান ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৪৭ জন। এর আগের ২৪ ঘন্টায় ছিল ১৩৫ জন। তার আগের ২৪ ঘণ্টায় ভর্তি ছিলেন ১১২ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিলেন ৯১ জন।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৩৩০ জন। বুধবার বোরে ছিল ১২৫০ জন। তার দির ছিলেন ১১৫৭জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৮০২ জন এবং মারা গেছেন ১৬৬ জন।
লকডাউন
এদিকে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার ভোর থেকে সমগ্র জেলায় কঠোর লকডাউন চলছে। কুষ্টিয়া শহর থেকে সকল উপজেলা ও আশেপাশের জেলা গুলোর প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net